ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুনজিতপুরের তাসিন খান আর নেই


January 24, 2021 9:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বাংলাভিশন টিভি চ্যানেলের সিনিয়র নিউজ রুম এডিটর শাফিন খানের ছোট ভাই তাসিন খান মৃত্যুবরণ করেছেন। হার্ট অ্যাটাক জনিত কারণে শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে তিনি তিন ভাই, এক কন্যা ও স্ত্রীসহ বহু গুনগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি শহরের মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছোট ছেলে। রবিবার (২৪ জানুয়ারি) বাদ জোহর দুপুর ২ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তার জানাজা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম মাও. মাহমুদুল হাসান। জানাজা নামাজ শেষে শহরের কামালনগর সরকারি কবর স্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে তার আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।