ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বিট পুলিশিং কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি স্থাপন


January 24, 2021 9:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ১২টি ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন সভাপতির বক্তব্য প্রদানকালে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং টেকসই করতে হলে টেকসই সুষ্ঠু আইন-শৃঙ্খলার কোন বিকল্প নেই। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। আমরাও জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি। আমাদের আইজিপি স্যার, রেঞ্জ ডিআইজি স্যার ও এসপি স্যারের নির্দেশে মানবিক পুলিশ হয়ে মানুষের সেবা করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, সিহাবুল ইসলাম, সেলিম রেজা, অর্পনা রানী বিশ্বাস, জিয়ারাত আলী, গোবিন্দ আকর্ষণ, হাফিজুর রহমান, ওহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেন, জিল্লুর রহমান, তারেক রহমান, জুয়েল রানা, ফেরদৌস আমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।