নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের সাংসদের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের সকল শ্রেণি পেশার মানুষের কথা চিন্তা করেন। বলেই তিনি বিশ্ববাসীর কাছে মানবতার মা বলে পরিচিতি লাভ করেছেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে বয়স্ক ও শিশুদের প্রতি অনেক বেশি যতœবান হতে হবে। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে। সেই সাথে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহŸান জানান এমপি রবি।’ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এ সময় সাতক্ষীরা সদর নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৬ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
