ঢাকাSunday , 24 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দলিল লেখক নিরাপদ মন্ডল আর নেই


January 24, 2021 10:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিরাপদ মন্ডল (৬৯) ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে কোলকাতায় তার মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। উপজেলার পিরোজপুর গ্রামের মৃত হাজারী লাল মন্ডলের ছেলে নিরাপদ মন্ডল মৃত্যুর আগ পর্যন্ত দলিল লেখার কাজ করে এসেছেন। তিনি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়লে ঢাকায় চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের ভেলোরে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে যান। তার মৃত্যুতে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানা, দীপঙ্কর মন্ডল, রাবিদ মাহমুদ চঞ্চল, লিপটন, মুজিবর রহমান, স্বপন সরকার, ইয়াকুব আলি, আয়ুব আলী, কাজলসহ সকল দলিল লেখক সমবেদনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রবিবার রাত নাগাদ তার মৃতদেহ দেশে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।