ঢাকাWednesday , 20 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


January 20, 2021 9:26 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে তাদের কাছে শীত বস্ত্র তুলে দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের প্রকৃত অসহায় এবং আওয়ামী লীগের তৃণমূলের অসহায় কর্মীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই নির্দেশ মোতাবেক প্রান্তিক পর্যয়ে সাধারণ মানুষদের খুঁজে বের করে তাদের হাতে এই শীতের দিনে শীত বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই প্রধান মন্ত্রীর সহযোগিতা একেবারে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে। তাই প্রকৃতদের তালিকা করে আমরা প্রতিটি ইউনিয়নে যেয়ে যেয়ে এই কর্মসূচি বাস্তবায়ণ করছি।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, মোকলেছুর রহমান, আকবার আলী প্রমুখ। জেলা পরিষদের ৬নং ওয়ার্ড ভোমরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়নে সর্বমোট ২শ’ ৪০জন ঋষি পরিবারকে এ শীত বস্ত্র প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।