ঢাকাSunday , 17 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ঘুমের মধ্যে কেটে নিল গৃহবধূর কান


January 17, 2021 9:39 pm
Link Copied!

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ঘুমের মধ্যে গৃহবধূর কান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তার কান কেটে নিয়ে গেছে তার কোন সত্যতা এখনও পাওয়া যায়নি। আহত গৃহবধূকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঐ গৃহবধূর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে, শনিবার রাতে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মেহেরুন্নেছা (২০) রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০ টার দিকে মেহেরুন্নেছার ঘুমের মধ্যে বাড়িতে আর কেউ না থাকার সুযোগে কে বা কারা মেহেরুন্নেছার ডান সাইডের কান কেটে দিয়ে যায়। এ সময় মেহেরুন্নেছার চিৎকারে পাড়া পড়শিরা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেহেরুন্নেছাকে নিয়ে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কান সেলাই করে আবারও দেবহাটা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তীতে দেবহাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত গৃহবধূর স্বামী আনারুল ইসলাম এ ব্যাপারে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে জানান, উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।