নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন খন্দকার রবিউল ইসলাম। তিনি বিদায়ী ইউএনও মোজাম্মেল হক রাসেলের স্থলাভিষিক্ত হয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে নবাগত ইউএনও কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। ইউএনও খন্দকার রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরি জীবনে প্রবেশ করেন তিনি। এরআগে তিনি বাগেরহাটে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
