ঢাকাSaturday , 16 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতির রোগমুক্তির দোয়া অনুষ্ঠান

admin
January 16, 2021 3:41 pm
Link Copied!

রাকিবুল ইসলাম : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মহামারি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় রোগ মুক্তির জন্য দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সুলতানপুর কাজীপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ এর সার্বিক ব্যবস্থাপনায় ৫ শতাধিক দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল ও শাড়ি বিতারণ করা হয়।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর নির্বাচনের নৌকা প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: মিজানুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা ও কর্ণেল বাবু প্রমুখ।

এ সময় ৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, সাবেক ছাত্রনেতা মিঠুন ব্যানার্জী, ছাত্রনেতা আশিক রেজা অপু, ছাত্রনেতা আসিফ মাহমুদ মমিন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃত্ববৃন্দ ও এলাকার গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।