ঢাকাTuesday , 12 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক


January 12, 2021 12:20 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ১শ’ ৯৮ পিস ইয়াবাসহ মোঃ মুকুল গাজী (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া মুকুল গাজী কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা এলাকার কোরবান আলী গাজীর ছেলে। র‌্যাব জানায়, সোমবার রাতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে একপি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের ভাড়াসিমলা এলাকায় অভিযান চালিয়ে মুকুল গাজীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১০টার দিকে জব্দকৃত আলমত গ্রেফতারকৃত ও আসামির বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ নং মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।