ঢাকাSaturday , 9 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রিটেইল মিট ও সিম্ফনি জেড ৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করলেন এমপি রবি


January 9, 2021 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় রিটেইল মিট ও সিম্ফনি জেড ৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে জেলার মোবাইল ব্যবসায়ীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সিম্ফনি ডিলার মোবাইল প্লাসের ব্যবস্থাপনায় শুক্রবার দিনভর দেবহাটা বটতলা ভ্রমণ, রুপসী বাংলা ম্যানগ্রোভ ভ্রমণ ও টাকীতে নৌকা ভ্রমণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রিটেইল মিট ও সিম্ফনি জেড ৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সিম্ফনি কোং এর অ্যাসিসটেন্ট ডিরেক্টর এম এ হানিফ, জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, খুলনা ডিস্ট্রিবিউটর সুমন, জেড.এসও রাজিব, মনির, জিয়াসহ শতাধিক মোবাইল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেস্ট রিটেইলার ও এস.আরদের মাঝে ক্রেস্ট প্রদান, খেলা-ধুলা, র‌্যফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।