ঢাকাWednesday , 6 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ


January 6, 2021 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বুধবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এসব বই বিতরণ করা হয়। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল মজিদ সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। আরো উপস্থিত ছিলেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক সুয়ের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক আবুশোয়েব এবল, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আব্দুল মান্নান প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।