ঢাকাTuesday , 5 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার সহযোগিতায় বর্তমানে সাতক্ষীরার সব পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে-এমপি রবি


January 5, 2021 9:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বিগত সময়ে এই অঞ্চল ছিল উগ্র মৌলবাদের আখড়া। উগ্র মৌলবাদীদের হাতে দীর্ঘদিন ক্ষমতা থাকায় সাতক্ষীরা উন্নয়নে পিছিয়ে পড়েছিল। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বর্তমানে সাতক্ষীরার সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের সরকার ও উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সাতক্ষীরা সদর উপজেলার এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আমরা বিল্ডিং দিচ্ছি না। সব জায়গায় আওয়ামী লীগ সরকার বিল্ডিং দিয়েছে এবং বিল্ডিং হচ্ছে। এই বিদ্যালয়ে নতুন এই একাডেমিক ভবনটি নির্মাণ হলে একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নেবে। এ সময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি’।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে ২ কোটি ৩৮ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদ, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা, আব্দুর রশিদ প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শেখ আব্দুল মান্নান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।