ঢাকাTuesday , 5 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা


January 5, 2021 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) নাজিবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাফিয়া পারভীন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারীবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে কালিগঞ্জের কৃতি সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ও কালিগঞ্জ সার্কেলের সাবেক পরিদর্শক মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এক বছরের উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।