ঢাকাMonday , 4 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অনজুর নির্বাচনী অফিস উদ্বোধন

admin
January 4, 2021 7:56 pm
Link Copied!

রাকিবুল ইসলাম : আগামী ১৪ই ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী শেখ আসাদ আহমেদ অনজু।

সোমবার (০৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সুলতানপুর ৪ নং ওয়ার্ড রোম টেইলার্স মোড়ে এলকাবাসীকে নিয়ে তিনি নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী শেখ আসাদ আহমেদ অনজু বলেন, আমি নির্বাচন করছি না, আপনার করাচ্ছেন, আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি ৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ছিলাম। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে তার জয় সুনিশ্চিত জানিয়ে সকল নেতাকর্মীদের তার পক্ষে থেকে স্বাস্থ্যবিধি ও নির্বাচনে আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।’

অফিস উদ্বোধন অনুষ্ঠানে কাজী বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক, আহসান হাবীব ছোট, পলাশ, শেখ মান্নান হোসেন, আব্দুর রহমান, তুহিন, মামুন, খোকন, টগর, বনি, রপিক, শাহীনুর, ইদ্রিস, যুবলীগনেতা শেখ জাহিদ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।