ঢাকাFriday , 1 January 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার সাহসী উদ্যোগ বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই- এমপি রবি


January 1, 2021 9:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন এবং বই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সব চেয়ে বড় উদ্যোগ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। জননেত্রী শেখ হাসিনার এই সাহসী উদ্যোগ বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। এমপি রবি উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানান।’ ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অতি. দা.) প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার কবির প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের নবম শ্রেণি, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।