ঢাকাWednesday , 30 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণতন্ত্রের বিজয় দিবসে শেখ হাসিনার উপহার সেলাই মেশিন বিতরণ করলেন এমপি রবি


December 30, 2020 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের বিজয় দিবসে সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ০১টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আজ গণতন্ত্রের বিজয় দিবস। ৩০শে ডিসেম্বর ২০১৮ সালে মহান জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। এর আগে ২০১৪ সালের ০৫ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা আরো কঠিন ছিল। পরপর দুটি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মেধা ও প্রজ্ঞা এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা জয়লাভ করেছিলাম। সেই গণতন্ত্রের বিজয় দিবস আজ উদযাপন হচ্ছে এবং বিজয়ের মাস চলছে। আজকের এই দিনটি আমাদের কাছে আনন্দের ও খুশির দিন। জনগণের ভালোবাসায় ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের ভোটের মাধ্যমে কামিয়াব হয়েছিলাম। ১৯৭১ সালের ১৬-ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করেছিল এবং এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। বিজয়ের মাসে ও গণতন্ত্রের বিজয়ে জননেত্রী শেখ হাসিনার উপহার সেলাই মেশিন। ২০২১ সালে আমাদের মুক্তিযুদ্ধের ৫০ বছর আমরা উদযাপন করব। তিনি আরো বলেন, করোনা বিশ্বকে এলোমেলো করে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশ ভাল থাকবে। এ সময় উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন’। গণতন্ত্রের বিজয় দিবসে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎøা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাও. মোহাম্মদ আলতাফ হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাউন্সিলার পদ প্রার্থী মীর হাবিবুর রহমান বিটু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় সদর উপজেলার সেলাই মেশিন প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।