ঢাকাTuesday , 29 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ব্যবসায়ী অধীর কুমার ঘোষ আর নেই


December 29, 2020 9:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটি উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী অধীর কুমার ঘোষ (৮৪) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৭টায় তিনি পরলোক গমন করেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হঠাৎ ব্রেনস্ট্রোক করায় তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা সিবি হসপিটালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাপড়ী এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান, ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটি সভাপতি নির্মল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক জয়দেব কুমার ঘোষ, ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বর্ণিক সমিতির সভাপতি কার্ত্তিক চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আলম উদ্দিন, বাজার কমিটির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজ, আব্দুস সালামসহ অসংখ্য ভক্ত বৃন্দ। প্রয়াত অধীর কুমার ঘোষ(৮৪) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাচিমপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। বুধবার সকালে ঝাউডাঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।