কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। সোমবার সকাল ১০ টার সময় পিছলাপোল গ্রাম নিজেদের সম্পত্তিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মুস্তাফিজুর রহমান (৩৫), রুপা খাতুন (২০), ফিরোজা বেগম (৫৫) ও আব্বাস আলী(৫৫)। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মুস্তাফিজুর রহমান (৩৫) অবস্থা গুরুতর আহত হয়েছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উল্লেখ্য জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও কয়েকবার স্থায়ীভাবে মীমাংসা করা হয়েছে কিন্তু দুই পক্ষের কেউ মানতে চাচ্ছেন না। এ বিষয়ে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছেন। কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর সাংবাদিকদের জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
