ঢাকাSaturday , 26 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী জয়দেব ঘোষের কম্বল বিতরণ


December 26, 2020 10:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : দুস্থ শীতার্ত, প্রতিবন্দি ও ছিন্নমূল মানুষের বাড়িতে ঘুরে ঘুরে ২শতাধিক ব্যক্তির হাতে কম্বল তুলে দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়দেব কুমার ঘোষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে তিনি কম্বল বিতরণ করছেন। জয়দেব ঘোষ সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সহ সভাপতি ও ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক। শুক্রবার গভীর রাতে ও শনিবার সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তবাগ, ছেতিমতলা, মসজিদ মোড়, ক্লিনিক মোড়, শিশু বটতলা মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন। ছেতিমতলা জামে মসজিদের মোয়াজ্জেম লালু মুন্সি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর বা ব্যক্তিগত ভাবে আমাদের এখানে কেউ সহযোগিতা করে না। এমনকি কেউ খোঁজও করে না। এই শীতের মধ্যে আমাকেসহ এলাকার দরিদ্র মানুষের কম্বল দিয়ে জয়দেব তার মানবিকতার পরিচয় দিলেন, আমরা এমন মানুষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আগামী নির্বাচনে এই ওয়ার্ডের সকল মানুষ তার পাশে থাকবে। প্রতিবন্ধী শিশু সুমন, কম্বল পেয়ে কথা বলতে না পারলেও মুখে ছিল হাসি। এসময় তার মা জয়দেব ঘোষকে কাছে পেয়ে জড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, বাবা আমরা তোমার পাশে আছি, থাকব। বিছানায় শয্যাশায়ী বৃদ্ধ অজিত মন্ডল জয়দেব ঘোষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মৃত্যুর আগে যেন তোমাকে চেয়ারম্যান হিসেবে দেখে যেতে পারি। দত্তবাগ এলাকার দুলাল দাস, কালী মতি, রোকেয়া খাতুন জানান, আমরা গরিব সে জন্য চেয়ারম্যান, মেম্বররা কেউ খোঁজ নেয় না। শুধু ভোটের সময় বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যায়। তবে এবার আমাদের এলাকার সন্তান জয়দেবকে পেয়েছি, সে আগেও আমাদের খোঁজ-খবর নিতো এবার গ্রামবাসী তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনতে হবে। ইউনিয়নে বসবাস করেও দীর্ঘদিন বঞ্চিত এসব মানুষের পাশে থেকে অবহেলিত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নকে মডেল ও পরিকল্পিত বসবাস যোগ্য করে তোলার জন্য কাজ করে যাচ্ছি, আগামীতেও কাজ করব। ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সম-অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন যাবৎ করছি, আগামীতেও ইউনিয়নের মানুষের মাঝে যেন থাকতে পারি সে জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করছি। এর আগে তরুন ও অদম্য এই আ.লীগ নেতা জয়দেব কুমার ঘোষ ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে কম্বল বিতরণ ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় মূলক প্রচার ও প্রায় দুই হাজার মানুষের মাঝে মাক্স বিতরণ করেন। এ সময় উপস্থিত ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ঝাউডাঙ্গা মহা শ্মশান মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অরবিন্দ সরকার, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, ছয়ঘরিয়া জোড়া শিব মন্দিরের সভাপতি মনোরঞ্জন রায়, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অলিয়ার রহমান, আ.লীগ নেতা ফিরোজসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।