নিজস্ব প্রতিনিধি : জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা জেলা ও উপজেলা পর্যায়ে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরি ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সৌজন্যে শহরের কামালনগর লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা সংগঠক আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দিকী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার অফিস সহকারী মোতাছেম বিল্লাহ।
