ঢাকাSaturday , 26 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নৌকার মনোনয়ন পেলেন মনিরুজ্জামান বুলবুল


December 26, 2020 10:15 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : আসন্ন কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীতা (নৌকা প্রতীক) লাভ পেয়েছেন উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকার মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলকে নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়ছে বলে স্থানীয় দলীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য, মাস্টার মনিরুজ্জামান বুলবুল দলীয় প্রার্থীতা লাভ করায় শনিবার সন্ধ্যায় কলারোয়া আ’লীগ দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় মেয়র পদে বুলবুলের দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে পৌরবাসী বিভিন্ন ভাবে আনন্দ উচ্ছাস প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।