ঢাকাFriday , 25 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক


December 25, 2020 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরার বিভিন্ন মহলসহ নিজ জেলা গোপালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা পৌর কাউন্সিলার অনিমা রানী মন্ডল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, প্রভাষক মো. কামরুজ্জামান মো. নুরুল হক, শফি আহমেদসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।