নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
