ঢাকাWednesday , 23 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশুদের পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা


December 23, 2020 8:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় এই প্রথম শিশুদের পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টারপাড়া জামে মসজিদের এলাকার শিশুদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামে মসজিদের সভাপতি(চলতি দায়িত্ব) এস এম শওকত হোসেন। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অ্যাড. মো: আব্দুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, শিক্ষক নওশাদ আলম লিপন, শিক্ষক শেখ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু প্রমুখ। প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ এস এম মাকছুদ খান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাও: আব্দুর রাজ্জাক, মাস্টারপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুর রাজ্জাক, হাফেজ মাও: খালিদ ইমাম ও হাফেজ ক্বারী ফিরোজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজওয়ানুল আলম রিজভী। প্রতিযোগিতার শুরুতে বক্তারা বলেন, শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুসলিম শিশুরা যাতে ছোট থেকেই পবিত্র কুরআনের শিক্ষা নিয়ে বেড়ে উঠে এটাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।