ঢাকাWednesday , 23 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতার পরলোকগমন


December 23, 2020 8:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যর মাতা ও চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক সনৎ কুমার বৈদ্যর স্ত্রী লক্ষী রাণী বৈদ্য (৬৩) পরলোকগমন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) বাঁশতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে প্রধান শিক্ষকের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোনায়েম, সহ-সভাপতি ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান হারুনসহ সমিতির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।