ঢাকাTuesday , 22 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন


December 22, 2020 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজ বিভাগের প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক দেবাশীষ মিস্ত্রি, প্রভাষক দেবাশিষ মন্ডল, প্রভাষক দীনেশ মন্ডল সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক হাবিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে ৭১ এর পরাজিত শক্তি। যারা ভাস্কর্যে আঘাত করে তাদের এদেশে থাকার অধিকার নেই। তাই তাদের বিচার বাংলার মাটিতে হবে। আর কোন ভাস্কর্য যাতে ৭১’এর পরাজিত শক্তি ভাঙতে না পারে সেজন্য আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।