ঢাকাTuesday , 22 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পিস ক্লাবের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের সমাপনী


December 22, 2020 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বে-সরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন-সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) টাউন শ্রীপুর শরচ্চন্দ্র হাইস্কুলে দেবহাটা ইউনিয়ন পিস ক্লাবের সদস্যদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণটি শেষ হয়। প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাইকো সোস্যাল সাপোর্ট গ্রæপের সভাপতি আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, সাংবাদিক মীর খায়রুল আলম প্রমুখ। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সোহেল মাহমুদ, সাজেদা খাতুন ও রুপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।