কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে কুয়েত প্রবাসী খায়রুল আলম কাজল সরদারের অর্থায়নে স্থানীয় সাংবাদিকদের সার্বিক ব্যবস্থাপনায় ৫০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণে অংশগ্রহণ করেন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, অহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, আখতারুজ্জামান আখতার, পাইলট সরদার, রুপচাঁদ আলী বিশ্বাস, তোতা মিয়া, তৌহিদুজ্জমান, আনছার আলী, সাইদ শাহাজী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
