ঢাকাMonday , 21 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কিশোর কিশোরী ক্লাবের কমিটি গঠন


December 21, 2020 9:57 pm
Link Copied!

কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে সফল প্রকল্পের কিশোর কিশোরী ক্লাবের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে কিশোর কিশোরী ক্লাব হস্তান্তর ও উপজেলা পর্যায়ের নতুন কমিটি গঠনের আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শিখা রানী চক্রবর্তী। হস্তান্তরিত চারটি ক্লাব হলো, রামকৃষ্ণপুর, দেয়াড়া বেলে মাঠ পাড়া, কয়লা কিশোরী ক্লাব ও জয়নগর কিশোর ক্লাব। উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সলিডারিডাডের প্রোগ্রাম অফিসার সাপ্লাই চেইন মো. মোস্তাফিজুর রহমান, উত্তরণের সাপ্লাই চেইন অফিসার শহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার ফারহানা রহমান উপস্থিত থেকে কমিটি গঠনের বিষয়ে মূল্যবান মতামত পেশ করেন। অনুষ্ঠানে ৪টি কিশোর কিশোরী ক্লাব পরিচালনার জন্য সকলে একাত্মতা প্রকাশ করে স্ব-স্ব ক্লাবের নতুন পরিচালনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।