বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাক্স না পারায় ও দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সর্বমোট ০৬টি মামলায় ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অফিস সহকারী আব্দুর রশিদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
