ঢাকাSaturday , 19 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় শীতবস্ত্র বিতরণ


December 19, 2020 9:30 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মুজিববর্ষ উপলক্ষে সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে মাদরাসা, এতিমখানা ও সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্ত বহুমুখী সমিতির সদস্য আল আমিন হুসাইন, শিক্ষক গোলাম রহমান। স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য শামীম হোসেন, নেছারুন বেগম ও মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার ঝিকরা মাদ্রাসা ও এতিমখানা এবং সমিতির ২শ’ সদস্যদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।