ঢাকাTuesday , 15 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুই কেজি গাঁজাসহ আটক ২


December 15, 2020 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমাথা এলাকার কিনু গাজীর ছেলে মন্তেজ আলী (২৪) ও শ্যামনগর উপজেলার সাহেবখালি এলাকার রুহুল আমিনের ছেলে আজিজুল গাজী (৩২)। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক তারেক রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার পাওখালি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মন্তেজ ও আজিজুলকে আটক করা হয়। আসামিদেরকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।