ঢাকাMonday , 14 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুদ্ধিজীবী দিবসে কলারোয়ায় স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন


December 14, 2020 10:13 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া ফুটবল ময়দানের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন সাহা। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, সাংবাদিক অধ্যাপক শেখ জাভিদ হাসান, উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া গালর্স পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পৌর কাউন্সিলার আকিমুদ্দীন আকি, শিক্ষক অনুপ কুমার ঘোষ, শিক্ষক আব্দুল ওহাব মামুন, প্রভাষক মিজানুর রহমান, জোবায়ের, আলফাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।