ঢাকাMonday , 14 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া আহছানিয়া দাখিল মাদরাসায় চুরি


December 14, 2020 10:15 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদরাসার মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে। রবিবার গভীর রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা মাদরাসা কর্তৃপক্ষের। তবে নৈশ প্রহরী থাকাবস্থায় কীভাবে চুরির ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি দায়িত্বরতরা। মাদরাসার দায়িত্বপ্রাপ্ত সুপার আমিনুর রহমান জানান, গেল প্রায় দুই বছর ধরে মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে জমিদাতা ও দাতা সদস্য পরিবারের সাথে স্থানীয় শরিফুল ইসলাম বুলু’র সাথে বিরোধ চলে আসছে। মাদরাসার বর্তমান নৈশ প্রহরীর দায়িত্বে রয়েছেন ওই শরিফুল ইসলাম বুলু’র আপন ভাই রিয়াজুল ইসলাম। সোমবার সকালে মাদরাসার অফিস সহকারী মুনিরুজ্জামান অফিস কক্ষের তালা ভাঙা এবং বোর্ডের মূল্যবান কাগজপত্র চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে অন্যান্যদের জানান। দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী থাকা সত্তে¡ও কীভাবে অফিস কক্ষে চুরি হয়েছে তা এখনও অস্পষ্ট। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, চুরির বিষয়টি পুলিশ তদন্ত করছে। পাশাপাশি চুরির সাথে নৈশ প্রহরী রিয়াজুল ইসলাম বা তার ভাই শরিফুল ইসলামের সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।