ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যোগদানকৃত সমাজসেবা অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও দুই কর্মচারীর বিদায় সংবর্ধনা


December 13, 2020 9:34 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদকে ফুলেল শুভেচ্ছা ও একই সাথে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (রেজিস্ট্রার) জামাল উদ্দীন ও কর্মচারী (নৈশপ্রহরী) আঃ গফুর শেখ কে অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মাদারীপুর শিশু পরিবার (বালক) উপ-তত্ত¡াবধায়ক নুরে আলম নাহিদকে কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার হিসাবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় অবসর জনিত কারণে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (রেজিস্ট্রার) জামাল উদ্দীন ও কর্মচারী (নৈশপ্রহরী) আঃ গফুর শেখ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফিল্ড সুপারভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী আব্দুস সামাদ, ইউনিয়ন সামজ-কর্মী কাজী ফজলুল হক, শিরিনা খাতুন, আমিনুর রহমান, শাহাজাহান আলী, অফিস সহকারী আছাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষক মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।