ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও সভা


December 13, 2020 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহানায়ক বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জেলা মুক্তিযোদ্ধা সাংসদ এ মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা প্রোফেসর আব্দুল বারী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বীর মুক্তিযোদ্ধার প্রয়োজন আরো একটি যুদ্ধ করবে ও সন্তানদের সর্বদা নিয়োজিত রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতায় না থাকলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা স্বাধীনতা বিরোধী তারা আজও সক্রিয় এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। এজন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে একটি প্রশিক্ষণের মাধ্যমে ব্রিগেড তৈরি করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হলে কঠিন অবস্থানে থাকতে হবে।’ এ সময় বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা অরূন কুমার ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহŸায়ক মাহমুদ আলী সুমন, আব্দুর রহিমসহ জেলা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।