ঢাকাSunday , 13 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটাকে হারিয়ে আশাশুনি চ্যাম্পিয়ন


December 13, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : চাম্পাফুলে ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দেবহাটাকে ০-২ গোলে হারিয়ে আশাশুনি উপজেলা শিরোপা ঘরে তুলেছে। রবিবার (১৩ ডিসেম্বর) বিকালে চাম্পাফুল স্কুল মাঠে মুজিব বর্ষ উপলক্ষে ‘মাদক কে না বলুন খেলা কে হ্যা বলুন’ এই ¯েøাগানকে সামনে রেখে ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্ব›িদ্বতা করেন দেবহাটা হাবিবুর রহমান সবুজ চেয়ারম্যান একাদশ ও শ্রীউলা ফুটবল একাদশ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলায় আশাশুনির শ্রীউলা ফুটবল একাদশ ২-০ গোলে দেবহাটা হাবিবুর রহমান সবুজ চেয়ারম্যান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, আবু ওহিদ বাবলু ও ইয়ামিন। খেলা শেষে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রভাষক ম. মোনায়েম হোসেন সানা, শামছুর রহমান, হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা সনজয় দাশ প্রমুখ। সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।