ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন


December 12, 2020 9:21 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) এস.এম তারেক সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, হিসাবরক্ষণ অফিসার তুহিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ মোকারম হোসেন, নওয়াপাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আমিন খান চৌধুরী, দেবহাটা ও সখিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান খান চৌধুরী, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার সাইদুর রহমান, অফিস সহকারী সরোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন মানববন্ধনে। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।