ঢাকাSaturday , 12 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কর্মসূচির কাজ পরিদর্শনে ইউএনও: শ্রমিক না আসায় কুশুলিয়ার ৪ প্রকল্প বাতিল


December 12, 2020 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ৪০ দিনের কর্মসূচির কাজ আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ দিকে তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর, তিয়ানীপাড়া, ঠেকরা ও ভদ্রখালি এলাকায় ৪০ দিনের কাজের পরিদর্শন করেন তিনি। এ সময় চলমান ওই প্রকল্পের কোন শ্রমিককে পাওয়া যায়নি সেখানে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন খান বলেন, উপজেলা কুশুলিয়া ইউনিয়নের তিয়ানীপাড়ার রবিউলের বাড়ি হতে ঋষিপাড়া পর্যন্ত ৪৩ জন শ্রমিক ৩ লক্ষ ৪৪ হাজার টাকার মাটির রাস্তার কাজ, বাজারগ্রাম রহিমপুরের ছবিলার মেম্বারের দোকান হতে মহৎপুর পালপাড়া অভিমুখে ৪৪ জন শ্রমিক ৩ লক্ষ ৫২ হাজার টাকার ড্রেন সংস্কারের কাজ, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের পেছনে ২৬ জন শ্রমিক ২ লক্ষ ৮ হাজার টাকার মাঠ ভরাটের কাজ, ঠেকরা হাজীর মোড় হতে তুলাকাঠি অভিমুখে ২৬ জন শ্রমিক ১ লক্ষ ৯২ হাজার টাকার রাস্তার দু’পাশে মাটি দ্বারা সংস্কারের কাজ চলছে। কিন্তু এসব প্রকল্পের কাজ পরিদর্শনে যেয়ে কোন শ্রমিককে না পাওয়াই ওই প্রকল্প বাতিল করেছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘কর্মহীন দরিদ্র শ্রমজীবীদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষে ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্প চালু করে সরকার। তবে উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। যার প্রেক্ষিতে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৪ টি প্রকল্প আকস্মিকভাবে পরিদর্শনে যায়। কিন্তু সেই সময়ে কোন শ্রমিককে কাজে দেখা যায়নি। যার কারণে কুশুলিয়া ইউনিয়নের ৪ টি প্রকল্পই বাতিলসহ ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, চেয়ারম্যান, মেম্বারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপজেলার অন্য কোন প্রকল্পে এই ধরনের প্রমাণ পাওয়া যায় আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব’। এ ব্যাপারে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু এই কর্ম সৃজন প্রকল্পের সাথে মহিলারা সংশ্লিষ্ট আছেন, সেহেতু তারা সকাল ৭ টার সময় কাজে যাওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা আগে কাজে যোগদান করে ১ ঘণ্টা আগে চলে যায়। সেজন্য তাদেরকে পাওয়া যায়নি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।