ঢাকাFriday , 11 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়


December 11, 2020 8:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমি ন্যায়ের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই। মাদক, নারী নির্যাতন রোধ সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। এ সময় ওসি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন ডিউটিতে যাবেন তখন অবশ্যই সাধারণ মানুষের সাথে ভদ্র আচরণ করবেন। কেউ যদি অপরাধ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কালিগঞ্জ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমি। এ সময় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্লাহ বাচ্চু, সাংবাদিক মাসুদ পারভেজ, আফজাল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক হাফিজুর রহমান, সিহাবুল ইসলাম, গোবিন্দ আকর্ষণ, অর্পণা রাণী, ওহিদুরর হমান, সহকারী উপ-পরিদর্শক তারেক রহমান, জিয়াউর রহমান, ফেরদৌস আনাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।