ডেস্ক রিপোর্ট : শহরের ইটাগাছা ঘোষ পাড়ায় করোনা সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথি চিকিৎসক জেসি বিশ্বাস। সুনীল ঘোষের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদ প্রার্থী মো. সফিউর রহমান সফি। প্রধান অতিথির বক্তব্যে তিনি শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে স্বাস্থ্য সচেতনতার দিকে গুরুত্ব দেওয়ার আহŸান জানান। এ সময় যুবলীগ নেতা মো. কামরুল ইসলাম, শাকিল আহম্মেদ, আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
