ঢাকাThursday , 10 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা


December 10, 2020 10:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের জেলার সভাপতি এড.এসএম শরীফ আজমীর হুসাইন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি আব্দুল মালেক গাজী, উম্মে রোকাইয়া খানম ডেইজী, নূর মোহাম্মদ, অতুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম, তানজিলা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ আলী, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অজিয়ার রহমান, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক রাহাতুল ইসলাম, কার্যকারী সদস্য রফিকুল ইসলাম, হোসেন আলী, সদর উপজেলার সভাপতি ডিএম আবিদ হাসান টিটু, সহ-সভাপতি শেখ মো. হাবিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার ইসলাম সান প্রমুখ। বক্তারা বলেন আমরা চাই সাতক্ষীরাতে যেন নারী-শিশু ধর্ষন, হত্যা, লুণ্ঠন, রাহাজানীসহ কোন রকম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রাখা প্রয়োজন। অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ভিবিডি সাতক্ষীরা, ল’স্টুুডেন্ট ফোরাম সাতক্ষীরা, সাতক্ষীরা ব্লাড ব্যাংক, আমরা বন্ধু, হিউম্যানিটি ফাস্ট, বন্ধন জনকল্যাণ সংস্থা, প্রথম প্রহর ফাউন্ডেশন সাতক্ষীরা, মানবতার কল্যানে আমরা, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ দাফন ও সৎকার টিম, আতœার বাঁধনে রক্ত দান, ১১টি সংগঠন ও সাতক্ষীরার সেরা ফটোগ্রাফার সাকিবুজ্জামানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।