ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের বাঁকাল বারুইপাড়া থেকে র্যাবের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি পৌরসভার ০৬নং ওয়ার্ড কুখরালি গ্রামের মৃত. কামরুল মোল্লার ছেলে মো. আমিনুল মোল্লা (৩৫)। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। র্যাব সূত্র জানায়, র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বাঁকাল বারুইপাড়া ৫০ পিস ইয়াবাসহ আমিনুলকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮ নং মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
