ঢাকাWednesday , 9 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


December 9, 2020 9:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নলতায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে নলতা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে নলতা হাসপাতাল মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি নাম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অভিন্ন সত্তা। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে। তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। আমার বাংলা মায়ের ওপর আঘাত হেনেছে। তাই বাংলা মায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না। বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বাধা ও ভাঙচুর করা হবে, এটা কল্পনাও করা যায় না। এসব মৌলবাদী চক্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।