নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েন (ডিআরআরএ) এর উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা ও সম্প্রসারণ (ফেজ-২) প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। প্রকল্পের জেলা ব্যবস্থাপক আবুল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমাÐার আব্দুল হান্নান, প্রকল্পের সিনি. সুপারভাইজার শাহিনুর ইসলাম, এপিটি ফয়সাল মীর, এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার আরিফুল ইসলাম, সিএম বরুণ কুমার সরকার, ডিপিও আশাশুনির সভাপতি সাইফুল ইসলাম, সদস্য প্রদীপ মÐল, আরশাদ আলী প্রমুখ। সভায় বিগত ৬ মাসের প্রকল্পের অগ্রগতি আলোচনা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা আরও সম্প্রসারণ করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলে সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে নিতে সকলের প্রতি আহŸান জানানো হয়।
