নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৭ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে সকল বীর যোদ্ধা এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন আয়োজন করে সাতক্ষীরা ছাত্রলীগ ফাউন্ডেশন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা কাজী আকতার হোসনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎ¯œা আরা, কাজী ইকবাল হোসেন, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, ডা. মুনসুর, যুবলীগ নেতা মাহি আলম, তপু হাসমী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
