ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি


December 7, 2020 10:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে। বিশেষ অতিথি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান (বাবু সানা), শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।