ঢাকাMonday , 7 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারীর প্রতি সহিংসতা রোধে কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচি


December 7, 2020 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা রোধে কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে মৌন মিছিল বের হয়ে থানা চত্বরে যেয়ে শেষ হয়। সেখানে নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র উদ্যোগে ও গেøাবাল প্ল্যাটফর্ম একশান এইড বাংলাদেশের সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। এ সময় তিনি বলেন, বিন্দু নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করে আসছি। কালিগঞ্জ থানা পুলিশ এখন মানবিক পুলিশে রুপান্তরিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করছি। নারী প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। তাই বিন্দুর সকলকে বলব আপনারা যেহেতু গ্রামে গ্রামে গিয়ে প্রোগ্রাম করে থাকেন সেহেতু নারীর প্রতি সহিংসতা রোধসহ বাল্যবিবাহ রোধ ও মাদকের বিরুদ্ধেও কাজ করুন। বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, অর্পনা রানী, জিয়ারাত আলী, হাফিজুর রহমান, সিহাবুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিন্দুর জাকিয়া রাজিয়া, শারমিন সুলতানা, সামিউল ইসলাম, আজমির হোসেন, খায়রুল আলম, শ্রাবন্তী, জেসমিন সুলতানা প্রমুখ। পরবর্তীতে কালিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে হাতের ছাপের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। সন্ধ্যার পর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনসহ মশাল মিছিল বের হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।