কলারোয়া (পৌর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি বি এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। এ সময় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযুদ্ধ সাংসদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, আঃ গফফার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
