নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের জিয়াদ আলীর ছেলে আব্দুর রউফকে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং মাক্স পরিধান না করায় আশাশুনি সদর ইউনিয়নের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সদর উপজেলার হাবাসপুর গ্রামের মৃত মইনউদ্দীন সরদারের ছেলে মহিদুল ইসলাম ও সাতক্ষীরা সদরের মোজাফফর আলীর ছেলে আসাদুল ইসলামকে সর্বমোট ৩শ’ ৫০ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
